ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১,৭০৬টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে।

আজ (০৮ মে) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহলদল কুমিল্লার আদর্শ সদর উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত পিলার ২০৭৬/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়জ্বালা নামক স্থানে মালিকবিহীন ভারতীয় অবৈধ ১,৭০৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক সিজারমূল্য ৯৩,৮৩,০০০/- (তিরানব্বই লক্ষ তিরাশি হাজার) টাকা।

জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান,  সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১,৭০৬টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি।

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

আপডেট সময় ০৪:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬