ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রবীন্দ্রচিন্তা আজও মানবসভ্যতার মূল্যবোধ ও চেতনায় প্রভাব ফেলছে।

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না; তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিল্পকলা একাডেমির নাট্যশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ ও চিন্তাচেতনার বিস্তৃতি ছিল সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব পর্যন্ত।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ করার অসাধারণ ক্ষমতা রাখতেন।”

তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ তাঁর ‘রাশিয়ার চিঠি’ গ্রন্থে সমাজতান্ত্রিক ব্যবস্থার যান্ত্রিকতা এবং মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সঙ্গে এর সম্ভাব্য দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক করেছিলেন। তথ্যমন্ত্রী বলেন, আজকের বাস্তবতায় সেই সংকটের অনেক দিকই সত্য প্রমাণিত হয়েছে।

মন্ত্রী আলবার্ট আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ঐতিহাসিক সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিজ্ঞান অসংখ্য বিস্ময় সৃষ্টি করলেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল এক জগৎ রয়েছে, সে বিষয়ে রবীন্দ্রনাথ আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও ভাবতে উদ্বুদ্ধ করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথের কবিতা আজ বাংলাদেশের জাতীয় সংগীত। তাঁর রচনা আজও মানুষের চেতনা, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধকে প্রভাবিত করে চলেছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক  রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রবীন্দ্রচিন্তা আজও মানবসভ্যতার মূল্যবোধ ও চেতনায় প্রভাব ফেলছে।

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৪:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬