ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডি। ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামীর ফোন কল ঘিরে নতুন চাঞ্চল্য।

এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

শনিবার (৯ মে) সকালে স্থানীয় একটি বাড়ির নিচতলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার (৩০), তার তিন মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে,, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শারমিন আক্তারের ফুফু ইভা আক্তার গণমাধ্যমকে জানান, ঘটনার পর ফোরকান মিয়া তার এক স্বজনকে ফোন করে বলেন, আমার সব শেষ হয়ে গেছে, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর তোরা পাবি না।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা এবং ভেতরে পাঁচজনের নিথর দেহ দেখতে পান, এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায় এবং পুলিশকে অবহিত করে।

পরিবারের দাবি অনুযায়ী, দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরে চলছিল, একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত ফোরকান মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগপত্রও উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। তবে পরিবার তা অস্বীকার করেছে।

নিহত শারমিনের চাচা দাবি করেন, ফোরকান মিয়া নিজের দায় এড়াতে মিথ্যা অভিযোগ তৈরি করেছেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরে ফাইভ মার্ডার ঘটনায় অঝোরে কেঁদে দিলেন ম্যাজিস্ট্রেট

তিনি আরও জানান, ফোরকান মিয়া ভোরের দিকে ফোনে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এমন তথ্য পাওয়া গেলেও তা এখনো যাচাই করা হচ্ছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, আর দেশজুড়ে শুরু হয়েছে ন্যায়বিচারের দাবি।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডি। ঘটনার পর পলাতক অভিযুক্ত স্বামীর ফোন কল ঘিরে নতুন চাঞ্চল্য।

এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা! এরপর ফোনে যা বলেছিল ফাইভ মার্ডার ঘতক

আপডেট সময় ০৭:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬