ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
পুলিশের অভিযানে উদ্ধার ৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিল

৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল নেশা জাতীয় ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ হানিফ ভূঁইয়া (৪১)।

বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক বিকাল ৪:৩৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সবুজবাগ থানাধীন মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন একটি বাড়ির সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ হানিফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ  এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পুলিশের অভিযানে উদ্ধার ৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিল

৮ কেজি গাঁজা, ২ হাজার ইয়াবা, ৩৯ বোতল চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

আপডেট সময় ০৬:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬