ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা

পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্যে সাক্ষাৎ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-র সঙ্গে আজ মঙ্গলবার বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার  কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন  মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে প্লাস্টিক দূষণ, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, জলবায়ু অর্থায়ন, সার্কুলার ইকোনোমি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
পরিবেশ মন্ত্রী আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার “এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR)” নীতির আওতায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও বাধ্যতামূলক করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ইটিপি (Effluent Treatment Plant) কার্যক্রম জোরদারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে “ইলেকট্রিক ভেহিকেল” চালুর পরিকল্পনা গ্রহন করছে। এছাড়াও বিদ্যুতের ওপর চাপ কমাতে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার দেশব্যাপী ব্যাপকভিত্তিক সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনোন  আগামি মাসে গাজিপুরে অনুষ্ঠিতব্য এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (EPR) কর্মশালায় প্লাস্টিক রিসাইক্লিং, বর্জ্যে ব্যাবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অগ্রগামী ভুমিকা পালন করার ওপর জোর দেন। এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা , উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য তাগিদ প্রদান করেন।
বৈঠকে আইএলও কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ন্যায্য রূপান্তরের (Just Transition) উপর বিশেষ গুরুত্বরোপ করা হয় l
সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) , অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) এবং বাংলাদেশে অবস্থিত আইএলও কান্ট্রি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা

পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্যে সাক্ষাৎ 

আপডেট সময় ০৪:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬