ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
নয়নপুর কলোনী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার; অল্পের জন্য প্রাণহানি এড়ালেন বাসিন্দারা

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

মো: হামিম রানা, রাণীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ৮নং ওয়ার্ডের নয়নপুর কলোনী পাড়ায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (সন্ধ্যা) আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রান্নাঘরে রান্নারত অবস্থায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পান তারা।

স্থানীয়দের ধারণা, গ্যাস লাইনের পাইপে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো: দুলাল হোসাইন (৫৯), পিতা: মৃত আইয়ুব আলী।

খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ সবকিছুই পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দুলাল পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নয়নপুর কলোনী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার; অল্পের জন্য প্রাণহানি এড়ালেন বাসিন্দারা

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

আপডেট সময় ০৪:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬