ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৬০৩ বার পড়া হয়েছে

খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) : বাউফলের কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাসেল ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কয়েকশ শিক্ষার্থী। তারা ক্লাস বর্জন করে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় অনেক অভিভাবক শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে যোগদেন।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের দুর্নীতি ও অবৈধ নিয়োগের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, ৫ আগস্ট প্রেক্ষাপটের পরিবর্তনের পর একটি মহল মিথ্যা অজুহাত দেখিয়ে তার ও সহকারী প্রধান শিক্ষকের পতত্যাগের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত করেছেন।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আমি পটুয়াখালী মিটিংয়ে আছি। এসে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণের জন্য আহবান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ১২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪