ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের কার্যক্রম পর্যালোচনা সভায় সমন্বিতভাবে কাজের আহ্বান; সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’ – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী  আহম্মদ সোহেল মনজুর এমপি।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি আজ রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শুনেন। প্রতিমন্ত্রী এ সময় রাজউকের কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং মূলত রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই উইং ভবন নির্মাণ, জমির ব্যবহার এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নয়ন নিয়ন্ত্রণ উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন প্রদান; মাস্টার প্ল্যান ও ড্যাপ (DAP) অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা; বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) অনুসরণ যাচাইকরণ; অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই উইং থেকে ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (FAR) তদারকি এবং নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেট (Occupancy Certificate) প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের কার্যক্রম পর্যালোচনা সভায় সমন্বিতভাবে কাজের আহ্বান; সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’ – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬