ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী পথে ছিনতাই; আগা সাদেক রোডে অভিযান চালিয়ে গরু উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই; উদ্ধার করলো বংশাল থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কুরবানির ঈদকে সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২১ মে রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশের একটি টিম। অভিযানে ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। শখের কুরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী পথে ছিনতাই; আগা সাদেক রোডে অভিযান চালিয়ে গরু উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই; উদ্ধার করলো বংশাল থানা পুলিশ

আপডেট সময় ০৬:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬