ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের ‘মানবগড়ার কারিগর’ হিসেবে অভিহিত; শিক্ষাব্যবস্থা উন্নয়নে সরকারের অঙ্গীকার

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শহর শিক্ষার জন্য একটি গর্বের স্থান এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং এই উপমহাদেশেই শিক্ষার প্রসারে রাজশাহীর নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়।

তিনি আজ (২৩ মে) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে । শিশুদের সফলতার পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য । তিনি শিক্ষকদের দায়িত্বকে একজন কুমারের কাজের সাথে তুলনা করেন, যারা মাটি দিয়ে তিলে তিলে একটি সুন্দর রূপ তৈরি করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

মন্ত্রী আরও বলেন, রাজশাহীতে আরও শিল্প এলাকা, বড় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে । তিনি শহরটিকে সুন্দর, শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন ।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মো. হায়াতুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কিণ্ডার গার্টেনের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা অংশগ্রহণ করেন।

পরে ভূমিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের ‘মানবগড়ার কারিগর’ হিসেবে অভিহিত; শিক্ষাব্যবস্থা উন্নয়নে সরকারের অঙ্গীকার

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম

আপডেট সময় ০৬:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬