ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত শাহনেওয়াজ রক্সি ও সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান; রক্তদান ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয়

নওগাঁ ব্লাড সার্কেলের নেতৃত্বে রক্সি ও রিজভী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ রক্সি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিজভী আহম্মেদ রিজোয়ান।
বুধবার (২৭ মে) সকাল ১১ টায় নওগাঁ শহরের পঞ্চভাই হোটেল অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কমিটিতে দায়িত্ব নেওয়া অন্যান্যরা হলেন— সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম, সহ সভাপতি মো. তারিকুল ইসলাম, সহ সভাপতি মীর রাগীব মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার রাকিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. রাফিউল বারি রাজন, সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সিহাব, সহ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাফি, কোষাধ্যক্ষ মো. সোহানুর আমিন, প্রচার সম্পাদক মো. সাব্বির আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. রাকিব হোসেন, সমাজসেবা সম্পাদক জয়ন্ত কুমার, দপ্তর সম্পাদক আবু তালহা ও শিক্ষা বিষয়ক সম্পাদক নির্জন দাস।
এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. রায়হান, এহেতেশাম আলী রুহান, সাদিক, শিহাব হোসেন, আতাবুর রহমান ও এম এ ত্বলহা জুবায়ের।
নবনির্বাচিত সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ব্লাড সার্কেল এ পর্যন্ত ৬ হাজার ৩০০ ব্যাগের বেশি রক্তদান করেছে। আমরা রক্তদানে সচেতনতা বৃদ্ধি, দুঃস্থ রোগীদের সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দূর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ তরুণদের ইতিবাচক বিকাশে কাজ করে যাচ্ছি।’
সভায় সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘গত বছর ২০২৫ সালে এক বছরে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে ৪৫৮ ব্যাগ রক্তদান করা হয়েছে। এ বছর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে ৯৫২ জনের, বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩৭ জনকে, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৮৩ জনের মাঝে, শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে ২৩ জনকে, ইফতার বিতরণ করা হয়েছে ২১৫ জনের মাঝে, নতুন সদস্য যুক্ত হয়েছেন ৪৬ জন। এ ছাড়া, এ বছর রক্তদানে সচেতনতা বাড়াতে ১টি সেমিনারের আয়োজন করা হয়।’
দায়িত্ব হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রেজানূর রহমান বিরো। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল মুয়ীদ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোমেনা খাতুন তিতলি। উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মো. রবিউল সরদার, তানজিম বিন বারী, আবু সিয়াম শিথিল ও সাবেক সভাপতি মো. নাহিদ হাসান।
অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত শাহনেওয়াজ রক্সি ও সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান; রক্তদান ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয়

নওগাঁ ব্লাড সার্কেলের নেতৃত্বে রক্সি ও রিজভী

আপডেট সময় ০১:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬