ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাত ৯টার মধ্যেই দক্ষিণ সিটির পুরো এলাকা বর্জ্যমুক্ত করার আশাবাদ; মাঠে ১৩ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী

৮ ঘণ্টার মধ্যেই ১ম দিনের বর্জ্য অপসারণের আশা প্রশাসকের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম আজ বৃহস্পতিবার কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।
উদ্বোধনকালে মাননীয় প্রশাসক বলেন,
“ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের পর থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির সকল বর্জ্য ল্যান্ডফিলে অপসারিত হবে। আজ রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
তিনি পরিচ্ছন্ন নগরী বজায় রাখতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে আমি সম্মানিত নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।”
বর্জ্য অপসারণ কার্যক্রমের উল্লেখযোগ্য প্রস্তুতিসমূহ:
• জনবল নিয়োগ: ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩,৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
• প্রথম দিনের লক্ষ্যমাত্রা: কার্যক্রমের প্রথম দিনে প্রায় ১৫,৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
• সার্বিক পরিকল্পনা: ঈদের ৩ দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে সর্বমোট ৩৩,৯৪২ টন বর্জ্য অপসারণের ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে সব স্তরের নগরবাসীর আন্তরিক ও সহযোগিতামূলক মনোভাব কামনা করছে।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাত ৯টার মধ্যেই দক্ষিণ সিটির পুরো এলাকা বর্জ্যমুক্ত করার আশাবাদ; মাঠে ১৩ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী

৮ ঘণ্টার মধ্যেই ১ম দিনের বর্জ্য অপসারণের আশা প্রশাসকের

আপডেট সময় ১২:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬