ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
বেইলি রোডের সরকারি বাসভবনে শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়; আপ্যায়ন ও আনন্দঘন আয়োজনে মুখরিত পরিবেশ

ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি  আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি  আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা মন্ত্রীর বাসভবনে এসে মনের আনন্দে উল্লাসে ছুটাছুটি করে। মাননীয় মন্ত্রী শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানটি মন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়, যেখানে শিশুরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আনন্দময় মুহূর্ত কাটায়।

মন্ত্রী শিশুদের সাথে কুশল বিনিময় করেন, তাদের ঈদের গল্প শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুদের নিজ হাতে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে বলে, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু জানায়, সরকারি বাসভবনে এসে মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও আদর-আপ্যায়ন পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।মাননীয় মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সকলের দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখা হবে যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় আসতে পারে। মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী ডাঃ শরীফা করিম স্বর্ণা,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বেইলি রোডের সরকারি বাসভবনে শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়; আপ্যায়ন ও আনন্দঘন আয়োজনে মুখরিত পরিবেশ

ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি  আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন

আপডেট সময় ১২:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬