ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আহ্ছানিয়া মিশনের উদ্যেগে আন্তর্জাতিক রিকভারী দিবস পালিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসকে আন্তর্জাতিক রিকভারী মাস বলা হয়। মাদক থেকে সুস্থ্যতাপ্রাপ্তদের অনুপ্রাণিত করতে আন্তর্জাতিকভাবে সকল দেশে এই মাসে রিকভারী মাস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এই কেন্দ্র থেকে যে সকল মাদকনির্ভরশীল নারী চিকিৎসা নিয়ে সুস্থ আছেন সে সকল নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক রিকভারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর শ্যামলীস্থ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রে চিকিৎসারত রোগীদের তৈরি কেক কাটা ও খেলাধুলাসহ বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত রিকভারীগণ মাদকের বিরুদ্ধে কীভাবে তারা তাদের চলার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা, তাদের পরিবারের ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে একমাত্র পূর্নাঙ্গ নারী মাদক নির্ভরশীলদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

আহ্ছানিয়া মিশনের উদ্যেগে আন্তর্জাতিক রিকভারী দিবস পালিত

আপডেট সময় ০৩:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪