ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

আইজিপির সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৬১১ বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি (IWAMA Kiminori) আজ মঙ্গলবার (০১ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। আইজিপি জাপানের রাষ্ট্রদূতকে পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান প্রকল্পসমূহ এবং জাপানি নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট তথা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশ্বাস প্রদান করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আইজিপির সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

আপডেট সময় ০৫:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪