ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

টঙ্গীতে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৬৪৬ বার পড়া হয়েছে

আজ (বুধবার) গাজীপুরের টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স প্রাঙ্গণে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরাও রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এই দেশের মেহনতী মানুষ। দেশের মেহনতী শ্রমিকদের কর্মের ফলে এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে। তিনি বলেন, আমার একটা স্বপ্ন আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দেশের এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখা মেহনতী গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই। তারা যেন কর্মজীবন শেষে কিছুটা হলেও স্বস্তিতে জীবন অতিবাহিত করতে পারে। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তবে সকল অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারবো। উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব নেয়ার পরপরই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি দেশে বন্যা পরিস্থিতি সরকার সফলতার সাথে বন্যার্তদের পাশে থেকে সঠিক সহযোগিতা করেছে। বর্তমানে তাদের পুনর্বাসনের কাজ চলছে। ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের পুঞ্জিভূত দাবি আমাদের কাছে নিয়ে আসছেন। সকলের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করে যাচ্ছে। উপদেষ্টা আরো বলেন, কিছু বহিরাগতদের চক্রান্তে আমাদের শ্রম সেক্টরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষকে নিয়ে ১৮ দফা যৌথ বিবৃতি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের অসন্তোষ নিরসনের উদ্যোগ নিয়েছি। আজ সেই দাবির প্রেক্ষিতে আমরা স্বল্প মূল্যে টিসিবির পণ্য সরবরাহ শুরু করেছি। টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচী পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবি-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

টঙ্গীতে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপডেট সময় ০৭:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪