ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

যুব মেলা উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ;

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৫৯৬ বার পড়া হয়েছে

এআই’র উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে যুব মেলা ২০২৪’র উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার) বিকেল ৩টা ১৫ মিনিটে বাংলা একাডেমি প্রঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তিনি। এবারের যুব মেলায় সারাদেশ থেকে আগত ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য সম্ভার নিয়ে বসেছেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উদ্যোক্তা হতে যুব ঋণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। এ ছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে। তিনি আরো বলেন, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রদত্ত প্রশিক্ষণগুলো আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) উপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয়য় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

যুব মেলা উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ;

আপডেট সময় ০৭:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪