ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

স্থানীয় সরকার উপদেষ্টা’র সাথে রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিগণের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৬৩২ বার পড়া হয়েছে

আজ রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত Park Young-Sik এর নেতৃত্বে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দু’দেশের এক সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে কাজ করবে তার সরকার।

এই সাক্ষাৎকারে “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল- এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)- জিটুজি প্রক্রিয়ায় মেঘনা নদী হতে পানি পরিশোধন পূর্বক পানি সরবরাহ প্রকল্প”, সিটি কর্পোরেশন, ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত মেঘনা নদী থেকে পানি পরিশোধন পূর্বক পানি সরবরাহ প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল” এর পানির চাহিদা পূরণ হবে। ১৫১ কি.মি. পাইপলাইন সরবরাহ এবং সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নের ৭৫% অর্থ সহযোগিতা প্রদান করবে World Bank গ্রুপের সদস্য IFC.

এ সময় উপদেষ্টা প্রকল্পটির অংশীজন বেজা, পিপিপি কর্তৃপক্ষ, ওয়াসা, স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে সভা ও কর্মশালা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্পের গতি বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

স্থানীয় সরকার উপদেষ্টা’র সাথে রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিগণের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪