ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে “মানসিক সুস্থ্যতা বৃদ্ধির উপায়” শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৫৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে “মানসিক সুস্থ্যতা বৃদ্ধির উপায়” শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ টায় রাজধানীর তেজাগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের এম এইচ হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল হক তার বক্তব্যে বলেন ছাত্রদের মানসিক স্বাস্থ্যের উপর সচেতন হতে হবে এবং পড়াশোনার পরিবেশ তৈরির জন্য নিজেদের সার্বিক উন্নয়ন ঘটাতে হবে। এছাড়াও তিনি রিলিজিয়াস এপ্রোচের উপরও গুরুত্ব আরোপ করেন।

প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজির অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মেহজাবীন হক শিক্ষার্থীদের আবেগীয় ও মানসিকভাবে সুস্থ্য থাকার চর্চার উপর গুরুত্বারোপ করে নিজেকে ভাল রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহ্বুবুর রহমান।

এসময় শিক্ষার্থীদের সাথে একটি অংশগ্রহনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে “মানসিক সুস্থ্যতা বৃদ্ধির উপায়” শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪