ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

পিরোজপুরকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ-অপরাধমুক্ত করতে সকল মসজিদে অপরাধ প্রতিরোধমূলক সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কমনা করে জেলার ২৮৪ টি মসজিদে জেলা পুলিশের অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মসজিদে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে জুম্মার বয়ানে মুসল্লীদের নিকট এ বার্তা প্রেরণ করেন।পুলিশ সুপার জেলার মডেল মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে অপরাধ প্রতিরোধমূলক সভায় এলাকাবাসীদের নিকট তাঁর বার্তা প্রেরণ করেন। বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।’ পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। আজকের সভার মাধ্যমে পিরোজপুরের সকল মসজিদে (মোট ২২৪১ টি ) অপরাধ প্রতিরোধমূলক সভা সম্পন্ন হয়েছে। মসজিদ ভিত্তিক এই অপরাধ প্রতিরোধমূলক সভা ত্রিমাসিক অন্তর অন্তর চলমান থাকবে এবং প্রতিটি মসজিদে পুলিশ সুপার সহ পুলিশ অফিসারদের মোবাইল নম্বর টাঙানো থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

পিরোজপুরকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ-অপরাধমুক্ত করতে সকল মসজিদে অপরাধ প্রতিরোধমূলক সভা

আপডেট সময় ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫