ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

দূষণ রোধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা, ১০৬ টি ইটভাটা বন্ধ: আজ ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিবেশদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই সময়ে ১২৩টি মোবাইল কোর্টে ৩২৩টি মামলায় ৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৭৬টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৩০টি ইটভাটা বন্ধের নির্দেশনা এবং ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি কারখানার ৬ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন রোধে ৩ নভেম্বর ২০২৪ থেকে সারা দেশে ২৩৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪৮০টি প্রতিষ্ঠান থেকে ৩২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রায় ৭৫ হাজার ৮০২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৭টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে। আজ ১৬ জানুয়ারি ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং ঢাকার কামরাঙ্গীরচরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনটি কারখানার বৈদ্যুতিক মিটার জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা করা হয়েছে। একই সময়ে দেশে প্রায় ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়। আজ সাতক্ষীরা, নীলফামারী, মাদারীপুর এবং গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ১৭ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ময়মনসিংহে শব্দদূষণ রোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা এবং অন্যান্য চালককে সতর্ক করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও  পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

দূষণ রোধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা, ১০৬ টি ইটভাটা বন্ধ: আজ ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা

আপডেট সময় ০৫:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫