ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

শেখ সাইফুল ইসলাম ও আকিবুজ্জামিন ।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে পরিপূর্ণ করতে মঙ্গলবার সারাদিনব্যাপী ঈদ পুনর্মিলনী হয়েছে। অনুষ্ঠানে নতুন-পুরোনো বন্ধুদের পদচারণা এবং সৌহার্দ্য-সাক্ষাতের মাধ্যমে ঈদের আনন্দ মিলনমেলায় পরিণত হয়। চলে আনন্দ আড্ডা, খাওয়া-দাওয়া, আলোচনা ও ছবি তোলা।

আমরা মিলেছি মনে ও মননে, মিলন মেলায়’ স্লোগানে প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্মৃতিচারণ ও নানা আয়োজন। ঈদের পরের দিন অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত এই মিলন মেলায় স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের কথায় কারো চোখে জল গড়িয়ে পড়ে, আবার কখনও হাসি ফুটে ওঠে।

শিক্ষাজীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন দুই যুগ /তিন যুগ আগে। কেউবা সদ্য পড়াশোনার পাট চুকিয়েছেন। তাঁদের কেউ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কেউবা ব্যাবসাও সংসারের হাল ধরেছেন। বয়সের মধ্যেও আছে বিস্তর ফারাক। তবে তাঁরা সবাই স্মৃতির টানে সমবেত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

আপডেট সময় ০১:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫