ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

চাঁদা না পেয়ে লুটপাট: যুবদলের নেতা-কর্মীর নামে মামলা করে বিপদে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।   নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতাকর্মীর নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলা করে বিপদে পড়েছেন এক টেক্সটাইল মালিক। গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।  উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন এএনজেড নামে এক টেক্সটাইল মালিক আনোয়ার হোসেন। তিনি বলেন, উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এক বছর আগে টেক্সটাইল মিল করার জন্য তিনি জমি কিনে গত ১ জানুয়ারি ভবন নির্মাণ কাজ শুরু করেন। ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে যুবদল নেতা এমদাদুল হক দিপু ও মুছাসহ শতাধিক লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গত ১৫ জানুয়ারি সকালে প্রায় কোটি টাকার রড, সিমেন্ট ও ইটসহ নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করলেও পুলিশ অজ্ঞাত কারণে মামলা নেয়নি। এক সপ্তাহ ধরে থানায় ধরনা দিয়ে মামলা করতে না পেরে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন তিনি। লুটপাটের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করায় গতকাল বুধবার যুবদল নেতা এমদাদুল হক দিপু  তাঁকেসহ (আনোয়ার) জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান, জমির মূল মালিক শহিদুল্লাহসহ ৭ জনকে আসামি করে চাঁদাবাজি মামলা করেন। গোলজার তাঁকে (আনোয়ার) সহযোগিতা করায় তাঁকেও এ মামলায় আসামি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা না পেয়ে লুটপাট: যুবদলের নেতা-কর্মীর নামে মামলা করে বিপদে

আপডেট সময় ০৬:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫