ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি।। পিরোজপুরেরব ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মোঃ জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোপার্ট করেন। আহত জেসমিন বেগমের অবস্থা অশংকাজনক। আহত জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই। অন্য দিকে খোঁজ খবর নিয়ে জানা যায়, রহস্য জনক ঘটনা লুকিয়ে থাকতে পারে উক্ত ঘটনার সত্যতা বের করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন । সেখানে অবস্থার অবনতি হলে খুলনা কলেজ মেডিকেল হাসাপাতালে ভর্তি হয় বলে জানা গেছে । এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ১২:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫