ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

বিশেষ অভিযানে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শরিফুল ইসলাম পিয়াল (২৬), ২। মোঃ মশিউর রহমান মানিক (২৮), ৩। রাসেল সরদার (২২), ৪। মোঃ মামুন হোসেন নাঈম (২৮) ও ৫। মোঃ মুন্না হোসাইন (২৫)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৫৫ ঘটিকায় মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে এবং শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:১০ ঘটিকায় শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন থানায় মোঃ শরিফুল ইসলাম পিয়াল এর নামে সাতটি, মোঃ মশিউর রহমান মানিক এর নামে পাঁচটি, রাসেল সরদার এর নামে তিনটি এবং মোঃ মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইন এর নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বিশেষ অভিযানে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

আপডেট সময় ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫