ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

বিএনপির ‘কথার টোন’ আ.লীগের সঙ্গে মিলে যাচ্ছে: নাহিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলেও জানান তিনি। শুক্রবার এক সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে একথা বলেন নাহিদ ইসলাম। এর আগে বুধবার (২২ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা আলোচনার সূত্রপাত হয়। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রতিক্রিয়া দেখালে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসেবে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে তিনি বলেন, এক এগারো এবং মাইনাস টু-এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপিই রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তিনি দেশি-বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপির ‘কথার টোন’ আ.লীগের সঙ্গে মিলে যাচ্ছে: নাহিদ

আপডেট সময় ০৮:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫