ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাউফলে সুজন হত্যার বিচার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

মো:খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের কনকদিয়া গ্রামের অটো চালক সুজন হাওলাদারকে দিনের আলোতে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শাপলাখালী সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরজাদা মশিউর রহমান, স্থানীয় আবদুর রহমান মোল্লা, পিতা নবী আলী হাওলাদার, নিহতের স্ত্রী ফাহিমা বেগম ও শিশু পুত্র আরিয়ান ।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারী বিকালে চাহিদাকৃত ৫ হাজার টাকা না পাওয়ায় শাপলাখালী ব্রিজের ঢালে বিদেশী চাকু দিয়ে আঘাত করে সুজনকে হত্যা করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূইমুল ইসলাম মিরাজ, মুরসালিন ও আপেল মাহমুদসহ বেশকিছু ছাত্রদল কর্মী। ওই ঘটনায় এজাহার নামীয় ২০ আসামীর মধ্যে ১৩ ও ১৪ নম্বর আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় বাউফল থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাউফলে সুজন হত্যার বিচার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫