ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: জধানীর ডেমরা থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল হোসেন (৩৫) ও মোঃ আরাফাত হোসেন (২১)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৬:৩০ ঘটিকায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনের সড়কে কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে সকাল ৬:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রুবেল ও আরাফাতকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৪:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫