ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস Logo মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫লাখ ডলার দেবে চীন: স্বাগত জানালো ইউএনএইচসিআর Logo বাউফলে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মাদক কারবারি গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান পরিচালনা করে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ আবুল হোসেন কাজল (৫০), ২। মোঃ আফজাল হোসেন (৫০), ৩। মোঃ খোকন মিয়া (৩৫), ৪। মোঃ শিপন (৩৬), ৫। নাছির উদ্দিন (৫৫), ৬। মোঃ আরজু মিয়া (৫০) ও ৭। মোঃ মোসা মিয়া (২৫)।
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১: ৩০ ঘটিকায় উত্তরখান থানার কাঁচকুড়া রাতুটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে উত্তরখান থানার একটি চৌকস দল।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উত্তরখান থানার বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাঁচকুড়া রাতুটি এলাকার মোশারফের বাড়ীর পূর্বপাশে কতিপয় মাদক কারবারি দেশীয় চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উত্তরখান থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ হাজার পাঁচশত টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে চোলাই মদ সংগ্রহ করে উত্তরাখান থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। উদ্ধারকৃত চোলাই মদ বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ

১১ লিটার দেশীয় চোলাই মদসহ ৭ মাদক কারবারি গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ

আপডেট সময় ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫