ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জিহাদ সরদার (২২), ২। রবিউল (২০), ৩। মোঃ স্বপন (২২), ৪। মোঃ কাঞ্চন (৪২), ৫। মোঃ নাজমুল হোসেন (২২), ৬। মোঃ মাসুদ রানা (২৪), ৭। মোঃ ফয়সাল (২০) ও ৮। মোঃ ইউসুফ আলী (১৮)।
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ০৫:০০ ঘটিকা হতে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত আদাবর থানার সুনিবিড় হাউজিং ও বেড়ীবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), আদাবর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও আদাবর থানার চৌকস টিম কর্তৃক আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়ীবাঁধ এলাকায় পাঁচ ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের আট সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে দুজন দস্যুতার চেষ্টার মামলার একাধিক চার্জশীটভুক্ত আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

আপডেট সময় ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫