ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ Logo প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

ভারতের হাওড়া জেলার সাঁকরাইলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে। স্ত্রীর দাবি ছিল, তাদের মেয়ে যাতে ভালো পড়াশোনা করতে পারে, ভালো বিয়ে হয়, সে কারণে তার স্বামীকে কিডনি বিক্রি করতে হবে। স্বামীকে বোঝানো হয়, এই টাকায় পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। মেয়ের ভবিষ্যতে উজ্জল হবে। স্ত্রীর এই অনুরোধে, স্বামী তিন মাস আগে ১০ লাখ রুপিতে কিডনি বিক্রি করে ফেলেন। কিন্তু কিডনি বিক্রি করে স্বামী জানতে পারেন, স্ত্রী ইতিমধ্যে ফেসবুকে পরিচিত এক পেইন্টারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। স্বামীর কিডনি বিক্রি করা ১০ লাখ টাকা নিয়ে ওই পেইন্টারের সঙ্গে পালিয়ে যান ওই স্ত্রী। ঘটনাটি জানার পর, স্বামী থানায় অভিযোগ করেন এবং স্ত্রীর সন্ধানে বের হন। তার পরিবারও বারাকপুরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে স্ত্রীর পরিবার দরজা থেকে তাদের ফিরিয়ে দেয়। এ ঘটনায় ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়েছেন এবং স্বামীর পরিবারের কারো সঙ্গেই কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, এই দম্পত্তির ১০ বছরের একটি মেয়ে রয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। যদিও ভারতে ১৯৯৪ সাল থেকে মানব অঙ্গের বেচাকেনা বেআইনি। তবে দানকারীর অভাবে এখনও অঙ্গ বেচাকেনা অব্যাহত রয়েছে। তথ্য: হিন্দুস্তান টাইমস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে

স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

আপডেট সময় ০৬:১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫