ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও উপাসনালয় সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস জেলা পুলিশের

বরগুনায় শান্তিপূর্ণ বড়দিন উদযাপনে পুলিশ–উদযাপন কমিটির মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি : খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন–২০২৫ শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ প্রশাসন ও বড়দিন উদযাপন কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ সভায় বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা, উপাসনালয় ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. কুদরত-ই-খোদা, পিপিএম-সেবা বলেন,
“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য উৎসব যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয়—এটি পুলিশের অন্যতম দায়িত্ব। বড়দিন উপলক্ষে বরগুনা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করবে।”

এ সময় বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহ্উদ্দিন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও উপাসনালয় সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস জেলা পুলিশের

বরগুনায় শান্তিপূর্ণ বড়দিন উদযাপনে পুলিশ–উদযাপন কমিটির মতবিনিময়

আপডেট সময় ০৪:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫