ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

সবাইকে দেশের মঙ্গল ও কল্যাণে কাজ করতে হবে-পার্বত্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম। সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে।  আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা এ কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন এ সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। দেশটা আমাদের, এদেশের উন্নয়ন আমরা সকলেই চাই। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ, গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

সবাইকে দেশের মঙ্গল ও কল্যাণে কাজ করতে হবে-পার্বত্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫