ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

৫০ কেজি গাঁজা ও পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণ বাসাবো এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ শিপন হোসেন (২৭)।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ০৫:০৫ ঘটিকায় দক্ষিণ বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ডিবি-লালবাগ বিভাগের একটি আভিযানিক দল মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সবুজবাগ থানাধীন দক্ষিণ বাসাবো এলাকায় ২০/১, অতিশ দিপংকর সড়কে বাসাবো বিশ্বরোড ফ্লাইওভার এর পাশে কয়েকজন মাদক কারবারি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে ভোর ০৫:০৫ ঘটিকায় ঘটিকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম ও শিপনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

৫০ কেজি গাঁজা ও পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:২২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫