ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে
ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫”। এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রায় ১০,০০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়াও, বর্ণিত ম্যারাথনে ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশী ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।
ম্যারাথনের মূল প্রতিপাদ্য “Run for unity, Run for humanity”, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কিঃমিঃ), হাফ ম্যারাথন (২১.১ কিঃমিঃ), ১০ কিঃমিঃ সাধারণ, ১০ কিঃমিঃ প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিমি ভেটেরান ক্যাটাগরি।
এই বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।
উল্লেখ্য যে, ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৭ টা হতে ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে। উক্ত সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সকল যানবাহন’কে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
বিশেষ দ্রষ্টব্য: ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ফেসবুক পেজ লিংক-
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫

আপডেট সময় ০৮:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫