ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

মহানগরীতে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে: ডিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, মহানগরীতে যানজট নিরসন ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের নিয়মকানুন মেনে চললে হবে না পাশাপাশি যাত্রী সাধারণসহ সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকালে উত্তরার আজমপুরে সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাসj চলাচল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম.এ.বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল ব্যবস্থা চালু করা হচ্ছে। যাত্রীরা যাতে যত্রতত্র উঠানামা না করে নির্দিষ্ট যাত্রী ছাউনী থেকে উঠানামা করতে পারে। এই কার্যক্রম সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে প্রায় আড়াই কোটি লোকের বসবাস। এখানে নানাবিধ সমস্যা রয়েছে। এর মাঝেও আমরা ভালো যাতে থাকতে পারি সে চেষ্টাই সবাইকে করতে হবে। ঢাকাবাসী যাতে ভালো থাকে এর জন্য যা করার প্রয়োজন তা করা হবে। থানায় গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করছি। থানায় মামলা বা জিডি হলে জনগণের দোরগোড়ায় গিয়ে পুলিশি সেবা দেয়া হচ্ছে। পুলিশের কোন লোক হয়রানি করলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ড্রাইভারদের নিয়োগপত্র ও মাসিক বেতন নিয়মিত দিতে পরিবহন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা বলেন, ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল করলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ও যাত্রী সেবার মান বাড়বে। এ কার্যক্রম সফল করতে ঢাকা মেট্রোপলিটেশন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চালুর যাত্রাকে সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি। প্রধান বক্তা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, এ শহরকে যানজট মুক্ত করে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই আজকের এই পদক্ষেপ। ডিএমপিসহ সকলের সহযোগিতা নিয়ে এই কার্যক্রম সফল করতে সক্ষম হব। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

মহানগরীতে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫