ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

বিবিসি বাংলার প্রতিবেদন নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ প্রেস সচিবের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনের ব্যাপারে কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে চলা কিছু বিষয়ে বিবিসি বাংলা’ র প্রতিবেদনের ব্যাপারে আমার পূর্বের কিছু মন্তব্য সঠিক ছিল না, এবং আমি সে বিষয়ে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বিলেন।  প্রেস সচিব বলেন, প্রথমত, আমি বুঝতে পারছি যে বিবিসি বাংলা বারবার স্পষ্টভাবে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভারতে পাড়ি জমিয়েছেন’, যা আমি পূর্বে ভুলভাবে উল্লেখ করেছিলাম। তিনি আরও লেখেন, দ্বিতীয়ত, আমি এখন জানছি যে বিবিসি বাংলা তারেক রহমানের কভারেজ দিয়েছে, যদিও হাসিনা সরকার তাকে নিষিদ্ধ করেছিল। তবে বর্তমানে তারেক রহমানের বিবিসি বাংলায় উপস্থিত হওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শফিকুল আলম আরও লেখেন, এছাড়া, আমি যেসব মন্তব্য করেছিলাম, যেখানে বলেছিলাম যে বিবিসি বাংলা হাসিনা এবং তার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সমর্থন করে, তা সম্পূর্ণভাবে সংশোধন ও প্রত্যাহার করছি। যদিও আমি কিছু নির্দিষ্ট প্রতিবেদন নিয়ে ভারসাম্যহীনতা এবং প্রাসঙ্গিকতার অভাব দেখতে পেয়েছি, আমি বুঝতে পারছি যে বিবিসি বাংলা বাংলাদেশে চলমান ঘটনাবলী সঠিক ও নিরপেক্ষভাবে রিপোর্ট করার সর্বাত্মক চেষ্টা করছে। শফিকুল আলম আরও বলেন, বিবিসি বাংলার পক্ষ থেকে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করার সক্ষমতা এবং প্রস্তুতি বাংলাদেশের একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মিডিয়া পরিবেশ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিবিসি বাংলার প্রতিবেদন নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ প্রেস সচিবের

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫