ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): আজ ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা)’ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনীর ২য় দিন (০৭ ফেব্রুয়ারি ২০২৫) জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি, কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার এবং ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা) এর চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মতিন, এএফডব্লিউসি, পিএসসি, পিটিএসসি (অবঃ) সহ অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।
সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী প্রাক্তন বীর সেনানী ক্যাডেটদের স্মরণে নির্মিত ‘৭১ এর ফৌজিয়ান’ এ পুস্পস্তবক অর্পণ করেন। অতঃপর, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেডের সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৫:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫