ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব বাহিনী গঠনে পুলিশ সদস্যরা কাজ করছেন। যেসব সদস্য গণহত্যাসহ ক্ষমতাচ্যুত সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে। সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে, যা পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। এ বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, এ ধরনের সভায় অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের শামিল। ব্যক্তির দায়ভার কখনও কোনো বাহিনী বহন করে না। বিবৃতিতে আরও বলা হয়, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতি ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি। এমন একজন ব্যক্তির রাষ্ট্রবিরোধী কাজে অন্যরা মর্মাহত এবং ক্ষুব্ধ। তার এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

আপডেট সময় ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫