ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

ফার্মগেট এলাকায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার; নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল টিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেল সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১১:১০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ফার্মগেট এলাকায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার; নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল টিম

আপডেট সময় ১২:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫