ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে

রোগীর ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে গাঁজা বহন; গাঁজাসহ ৪ জন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে
সাধারণত জরুরী চিকিৎসা সেবায় রোগী পরিবহণের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়ে হয়ে থাকে। এজন্য রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ সুবিধাও পেয়ে থাকে জনসেবায় ব্যবহৃত এ পরিবহনটি। আর এ সুযোগটির অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহনের সময় ডিবি- লালবাগ বিভাগের চৌকস দলের হাতে ধরা পড়লো মাদক কারবারি চক্রের চার সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতরা হলো- ১। জোহরা বেগম(৩০), ২। মোঃ ফেরদৌস আকন্দ(৩২), ৩। মোঃ সোহাগ হোসেন মাতব্বর(৩৯) ও ৪। শাহাজালাল শেখ(৪০)।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ০৫:১০ ঘটিকায় চানখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সসহ তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। এ সময় তাদের হেফাজত হতে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি একটি সাদা রঙের পুরাতন অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মাতুয়াইল-বকশিবাজার রাস্তা দিয়ে ঢাকায় প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে চারখারপুল সংলগ্ন সেক্রেটারিয়েট রোডে অবস্থান নেয় ডিবির টিম। বিকেল আনুমানিক ০৫:১০ ঘটিকায় কাঙ্খিত অ্যাম্বুলেন্সটি আসলে সংকেত দিয়ে সেটি থামানো হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় অ্যাম্বুলেন্সে থাকা জোহরা বেগম, ফেরদৌস আকন্দ, সোহাগ হোসেন মাতব্বর ও শাহাজালাল শেখ নামের চারজনকে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা। এ সময় অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা পরিবহন করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

রোগীর ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে গাঁজা বহন; গাঁজাসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫