ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

সিএমএইচ ঢাকায় ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ‘বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস’ শীর্ষক একটি অতি প্রত্যাশিত মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়। চক্ষু বিভাগ, সিএমএইচ ঢাকা কর্তৃক আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসায় বিপ্লব ঘটানো কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এ সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা এবং ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিকাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স, ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয় নিয়ে আলোচনা করেন। এ সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয়। এছাড়াও, আলোচকগণ চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা এবং ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সিএমএইচ ঢাকা, বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিবর্গদের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানে অদ্যাবধি ২৭৪৪ জন আহত ব্যক্তিবর্গকে সুচিকিৎসা প্রদানের মাধ্যমে দেশের মানুষের মাঝে আস্থার প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
উক্ত সেমিনারে ডিজিএমএস, কনসালটেন্ট সার্জন জেনারেল, সিএমএইচ ঢাকার সকল সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার, জাতীয় শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

সিএমএইচ ঢাকায় ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা

আপডেট সময় ১০:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫