ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

অযোগ্য কেউ শাসন করবে এমন বাংলাদেশ চাই না: হাসনাত আব্দুল্লাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে ঢুকানো হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসা‌লে সওয়াব মাহফিলে বক্তব‌্য প্রদানকা‌লে এসব কথা বলেন তিনি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধামতী দরবার শরী‌ফের পীর আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কি কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন, তদবির কোনো ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

অযোগ্য কেউ শাসন করবে এমন বাংলাদেশ চাই না: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১০:১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫