ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

যারা এ দেশের রূপকার- তাদের ভুলবেন না, ভোলা যায় না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম ও অর্জনকে সঠিক পথে পরিচালিত করতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীদের জনগণের সুখ-দুঃখের সঙ্গে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার- তাদের ভুলবেন না, ভোলা যায় না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট ‘স্বাধীনতার মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভায় জামাল হায়দার এসব কথা বলেন। ১২ দলীয় জোট প্রধান বলেন, আজ নতুন করে স্বৈরাচারবিরোধী, ফ্যাসিস্ট শাসনবিরোধী আন্দোলন গড়ে উঠেছে। এর নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের বলতে চাই- অতীতকে অস্বীকার করে হয় না, আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারব না। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরিত হবে। একটি সুখী, সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো। ‘স্বাধীনতার মঞ্চ’-এর প্রধান সমন্বয়ক ও জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

যারা এ দেশের রূপকার- তাদের ভুলবেন না, ভোলা যায় না

আপডেট সময় ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫