ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। আজ(বুধবার) সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়েছে যারা আজ আনুষ্ঠানিকভাবে শেষ দিন। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪০০০-এর অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি বিভাগ, জেলা-উপজেলার স্কুল,কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব মূলত তরুণদের শক্তির ইতিবাচক ও সৃজনশীল প্রদর্শনী। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি দেশের জন্য তরুণরা নির্দ্বিধায় জীবন দিতে পারে। তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি তরুণরা দেশ পুনর্গঠনে তাদের সৃজনশীলতা, মেধা ও যোগ্যতার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কার কার্যগুলোতে যদি তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকে তাহলে বাংলাদেশ দীর্ঘসময় এর সুফল ভোগ করবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, যেভাবে মৃত্যুকে উপেক্ষা করে বুকের সামনে বুলেট পেতে নিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়তে আপনারা সেই একইভাবে সরকারের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫