ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, রাষ্ট্র মানে শুধু সরকার নয়, সম্মিলিত প্রয়াসে ন্যায্য ও মানবিক সমাজ গড়ে তোলা।

সরকার নয়, সুশাসনই আমাদের লক্ষ্য – সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “সরকার নয়, সুশাসনই আমাদের লক্ষ্য; বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে”— সমাজকল্যাণ উপদেষ্টা।
আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত “আত্ম-অনুসন্ধান” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ২০২৬। বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ জানুয়ারির পরিবর্তে আগামীকাল ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) বর্ণাঢ্য ও ভাবগম্ভীর পরিবেশে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।
এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়; আস্থা আজ সমাজসেবায়”।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সকাল ৯:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।

এবারের আয়োজনে গতানুগতিক ধারার বাইরে দুটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ পর্ব রাখা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘আত্ম-অনুসন্ধান’ শীর্ষক একটি বিশেষ সেশন, যেখানে সেবামূলক কাজের গভীরতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘যত্নশীল সমাজ: নবীন-প্রবীণ কথোপকথন’। এই পর্বে বর্তমান প্রজন্মের সঙ্গে অভিজ্ঞ প্রবীণদের সেতুবন্ধন তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা এবং স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, “রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্র মানে একটি অনুকূল পরিবেশ তৈরি করা। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছি যেখানে তরুণরা মেধার ভিত্তিতে সমান সুযোগের দাবি জানিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এখন সেই ন্যায্যতার জায়গায় নিয়ে যেতে হবে।”

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতা, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সমাজসেবা অধিদপ্তরের সেবা ও কার্যক্রমের ওপর মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতধীন দপ্তর/সংস্থাসহ সমাজসেবা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, রাষ্ট্র মানে শুধু সরকার নয়, সম্মিলিত প্রয়াসে ন্যায্য ও মানবিক সমাজ গড়ে তোলা।

সরকার নয়, সুশাসনই আমাদের লক্ষ্য – সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ০৯:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬