ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

নাজিরপুরে জনগণের হাতে ভুয়া পুলিশ আটক 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী নামক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, আটক সাইফুল ইসলাম অনলাইনে এ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লক্ষ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলাম সহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এসময় বাকি তিনজন পালিয়ে যায়।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নাজিরপুরে জনগণের হাতে ভুয়া পুলিশ আটক 

আপডেট সময় ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫