ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

সকল ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে— তাসকিন আহমেদ চিশতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরার জনসভা সফল করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় বিএনপির উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা ৪ আসনের সাংগঠনিক টিম প্রধান পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি। বক্তব্যে তিনি বলেন-সকল ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে। এখন থেকে একটি শ্লোগান হবে আর সেটি হবে জননেতা তারেক রহমানের শ্লোগান। শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্লোগান। এখন নেতা নির্ধারণ হবে ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুতরাং আমি অমুক নেতার, সে তমুক নেতার শ্লোগান শুনতে চাইনা। আজ যেমন কালিগঞ্জের সকলে একটি টেবিলে বসেছি, তেমনি আগামী দিনেও এক টেবিলে বসে সম্পুর্ন গনতান্ত্রিক ভাবে কমিটি গঠন পর্যন্ত কাজ করতে হবে। জননেতা তারেক রহমান আমাদের সেই বার্তা দিয়েছেন এবং দলকে আপন মনে সাজাচ্ছেন। এসময়ে শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামানসহ বিএনপি ও সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে আগামী ২৫ ফেব্রুয়ারীর সমাবেশ সফল করতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহনের তাগিদ দিয়েছেন সাংগঠনিক টিমের প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সকল ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে— তাসকিন আহমেদ চিশতি

আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫