ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোকে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান- স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি।। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে ধরনের উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ(মঙ্গলবার) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে।

এছাড়াও নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। নাগরিক সেবায় গতিশীলতা আনয়নে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি আমাদের নিজেদের চিন্তা- চেতনা-আচরণের মধ্যেও সংস্কার আনা জরুরী। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পর বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়া উচিৎ বলে মনে করেন উপদেষ্টা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার বিভাগের সচিব মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব(প্রশাসন) এ.কে.এম. তারিকুল আলম। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোকে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান- স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫