ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ Logo “একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি”  এই প্রতিপাদ্যে ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে Logo রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক Logo সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে চার্জ ডি অ্যাফেয়ার্স মিশেল লি’র সৌজন্য সাক্ষাৎ Logo জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী Logo হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার Logo পহেলা বৈশাখ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডায়ালগ সক্রিয় করতে আগ্রহ প্রকাশ বাংলাদেশ – যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু

মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক গৃহিত কার্যক্রম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০০:০১ ঘটিকা হতে রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।

এছাড়াও ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ২৯ জন ডাকাত, ২৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১০ জন চোর, ১৯ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৫ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি রামদা, চারটি চাকু, দুটি সামুরাই, একটি কাটিং প্লায়ার্স, দুটি ছুরি, একটি শাবল, দুটি রড, সাংবাদিকতার দুটি ভুয়া আইডি কার্ড, দুটি মোটরসাইকেল, দুই কেজি ৯০০ গ্রাম তামার তার, ১৭ টি চাবি, একটি সুইচ, তিনটি দড়ি, পাঁচটি মোবাইল, ১২টি বিদেশী নোট, একটি স্বর্ণের চেইন, দুটি ওভেন, একটি ফ্রিজ, দুটি ব্লেনডার, দুটি সাব-মেশিন, একটি জুস সিল মেশিন, একটি সাউন্ড বক্স ও নগদ আট লক্ষ ১৩ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৩০২ পিস ইয়াবা, এক কেজি ১৪০ গ্রাম গাঁজা, দুই ক্যান বিয়ার ও দুই বোতল ফেনসিডিল। গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ

মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক গৃহিত কার্যক্রম

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫